লুকােনার পথ নেই, ঠেকে গেছে দেওয়ালে পিঠ
ভালবাসা মরে গিয়ে গড়ে, শহরের নিস্প্রাণ কংক্রিট।
সেই শহরে হেটে যেতে যেতে ক্লান্ত এক প্রাণ
ক্লান্তির ছাপে স্মৃতির গল্প বলে ভালবাসার পিছুটান।
বেদনার কালো শিরায় রক্তের চাপ দল বাঁধে
একাকীত্বরা শিরদাড়া বেয়ে ভর করে মস্তিষ্কে কাধে।
ধূলির পথে বুলিহারা এক আশ্রয়ের খেসারত
নিঃসঙ্গতার নৈঃশব্দে সুর তোলে সতত।
