Advertisement

Main Ad

Featured Post

Tuesday, June 13, 2023

এক ভীষণ একাকীত্ব

 এক ভীষণ নিস্তব্ধতা রেখে গেলে

এক ভীষণ কষ্ট যেন, ধরে আছো মেলে।

নৈঃশব্দেই মিশে থাক  যেন বেশি

অমাবস্যায় শশধরা হয়ে ওঠো এলোকেশী।

অক্ষরে বাঁধো না নিজেকে অথচ মহাকাব্য

ছন্দ অলংকারে মিশে থেকে তুমি কতই না সুর শ্রাব্য।

এক ভীষণ  একাকীত্ব, এক ভীষণ বেঁচে থাকার উপলব্ধি

এক ভীষণ অপেক্ষার তাগিদ তুমি ফিরে আসা অব্ধি।

বুকে এক সমুদ্র নোনাজলের সফেন ঝাপটানি

পাওয়া মানেই যে স্পর্শ নয় তা হাড়ে হাড়ে জানি।


No comments:

Post a Comment