মনোলোভা কত শোভা- দিন করে অতিবাহিত
সাজায়ে ঋতুর রাজাকে করে তুলতে মোহিত।
আকুল প্রাণে আম্রমুকুল ব্যাকুল গীতি গায়
তোরণ সাজে বরণ কাজে ব্যস্ত সর্বদায়।
পরভৃত তার দাসত্ব ছেড়ে বাধে নতুন বাসা
কণ্ঠে আজি তার বসন্তেরি আগমনী ভাষা।
শীতের পাতা ঝরা ডালে সন্জীবনী সুধা
নতুনেরে বরিতে তাই ভোলে তৃষা ক্ষুধা।
মিষ্টি রোদের সাথে দোলে দক্ষিণা হাওয়া
আস্ফালনে উকি মারে মনের কিছু চাওয়া।
সাজায়ে ঋতুর রাজাকে করে তুলতে মোহিত।
আকুল প্রাণে আম্রমুকুল ব্যাকুল গীতি গায়
তোরণ সাজে বরণ কাজে ব্যস্ত সর্বদায়।
পরভৃত তার দাসত্ব ছেড়ে বাধে নতুন বাসা
কণ্ঠে আজি তার বসন্তেরি আগমনী ভাষা।
শীতের পাতা ঝরা ডালে সন্জীবনী সুধা
নতুনেরে বরিতে তাই ভোলে তৃষা ক্ষুধা।
মিষ্টি রোদের সাথে দোলে দক্ষিণা হাওয়া
আস্ফালনে উকি মারে মনের কিছু চাওয়া।
