নির্লিপ্ত মন আজ ভোগ বাণে বড় বিদ্ধ
অতৃপ্তির খেদ মেটাতে স্বপ্ন কেনে ধারে
নিজের ধিয়ানে নিজেই হতে চাই সিদ্ধ
আত্ম প্রতিযোগিতায় বারে বারে সে হারে
অবদমিত সব আশার দল ব্যাস্ততায় ভিড় করে
বাধনের তোয়াক্কা না করা আজ অভিসন্ধি
সব প্রশ্ন যেমন সীমারেখা টানে না উত্তরে
তেমনি বেড়ি পরাতে গিয়ে অজান্তে হই বন্দি
অবশেষে স্বপ্নের বেসাতিতে পড়ল কপাট
বেলাশেষে হিসাবের খাতা ভরে জেরে
টগবগানো রুধির ধারা বাধিছে জমাট
শূণ্য হাতে চূর্ণ দর্প, মরি মিছে ফেরে
