হিসাবের খাতায় গড়মিল, হিসাব মেলে না তা না
কিছু হিসাব মিলাতে হয়না, কিছু আবার চায় না।
ক্যালকুলেটর অচল এখন নামতাও যাই ভুলে
জীবনের অংক দেখি ভীষণ গোলমেলে।
জীবন বাঁধা বৃত্তে তাই জ্যামিতি বড়ই কাজের
মাঝেমাঝে সরল জীবন ও দেখি বিপ্রতীপের মাঝের।
পাটিগনিত খাঁটি তবুও বীজগনিতেই কষছি
বর্গমূলকে বর্গে আর বর্গকে বর্গমূলে বাধছি।
মমতায় আজ সমতা আসুক সব হিসাবের উত্তরে
জীবন অংকে ফল যায় আসুক বাঁচি যেন জুত করে।

No comments:
Post a Comment