আমার হাতে সদ্য তোলা
পদ্মকুঁড়ির গুচ্ছ
তোমার কাছে মনে হতে পারে
ফেলনা, একেবারেই তুচ্ছ
চিত্রলেখা হয়না আমার
নেহাৎ চেষ্টা বুঝছো
কাক কখনো হয় না ময়ূর
যেমন লাগালে ময়ূর পুচ্ছ
একখানা সে সাদা কাগজ
কালো কালির এ ফোঁড় ও ফোঁড়
প্রথম পড়ায় ঠাহর না পেয়ে
এখন অন্য মানে খুঁজছো
সামনে আমার দাড়াতে তোমার
নাকি হতো ভীষন ভয়
একথাটি বলতে তুমি
এখন বুঝি, তা ছাড়ার অভিনয়
না কথাটি বলতে তুমি
নানান দোষে দুষছো
সত্যি বলছি দিব্যি খেয়ে
তুচ্ছ আমি তুচ্ছ
তুচ্ছ আমি নেহাৎ ই তুচ্ছ
যেমন আমার পদ্মকুঁড়ির গুচ্ছ ।

No comments:
Post a Comment