বৃষ্টির গানে শুনি ঐ অধিকারেরা দেয় দলছুট
শোষণের শিকল করে বিকল পরাতে রাজমুকুট।
কারখানার চিমনি করে জিম্মি শ্রমিকের কালো কষ্ট
ঝরে যাওয়া ঘাম কষে দরদাম করছে সময় নষ্ট।
রক্তরা সব বাষ্প হয়ে বাতাস করে ভার
অধিকার তার প্রাপ্য না পেয়ে করছে হাহাকার।
কষ্টের স্মৃতি করে অভিসৃতি বাঁচবার তারা যাচে
স্বার্থপরতার নিগড় শিকল বেঁধে রাখে তাদের পাছে।
জঙ্গল কেটে লাঙ্গল খেটে ফলালো ফসলের প্রাচুর্য
তিমির ভেদি আগামীর জন্য আনল নতুন সূর্য।
সভ্যতার প্রতি ইটে রক্ত ঠিকই আছে মিশে
তবু শ্রমিকের ঘাম কষ্ট গাঁথা পায় না খুঁজে দিশে ।।

No comments:
Post a Comment