সবুজ পাতার ঘোমটা পরা মা জননী আমার
দিবানিশি কষ্টে করে জোগাড় করে আহার।
তোমার দেওয়া খাদ্য খেয়ে বেঁচে থাকি আমরা
তব স্নেহ পরশেই বেড়ে ওঠে অস্থি মাংস চামড়া।
তোমার কারণে মাগো জন্ম হলো ধন্য
প্রাণপনে লড়ে গেছো তবু হও নিক কারো পন্য।
তোমার স্নেহ ছায়ায় জীবন হলো শীতল
গুণ গেয়ে নাহি শেষ হবে যদিও সূর্য যায় অস্তাচল।
সবুজের সমারোহে মনটা আমার জুড়ায়
তা দেখে মন আমার কবি প্রাণ খুঁজে পায়।
ধরা হলেও ধরা দাও কুড়ে মাটির ঘরে
বিন্দুমাত্র গৌরব বোধ তোমায় সে তো না ধরে।
সবুজ রংয়ের শাড়ি পরা পায়ে মেটে নূপুর
নাকে তোমার সোনার নোলক বুকে প্রেম ভরপুর।
তোমার স্নেহ ভালবাসায় সব সন্তানের জড়াও
সৃষ্টি সুখের উল্লাসে মনটা তুমি ভরাও।।

No comments:
Post a Comment