তিলে তিলে তুমি নীল হলে সুরা বিষে
যা ছিল তোমার সব আজিকার তরে
মাদকাসক্তি দেখি তা পলে পলে গ্রাসে
চেতনা থাকিতে তোমার চুরি করে চোরে
অমৃত সুধাকর হারাও দিবাকরে
নিজের কার্যকারণ ডাকো সর্বনাশে
থাকতে প্রভাত তুমি থাক অন্ধকারে
ভবের হাটে বিকি কর জ্ঞান হরষে
আলোর পথে এসো তুমি সব ছাড়িয়া
আলোকিত করে তোল সব অন্ধকার
জীবনের পারাবার হতে হবে পার
সব বাধা বিপত্তিকে দূরে তাড়াইয়া
তোমারই জন্য অপেক্ষার বীজ বুনি
কবে এসে শোনাবে তুমি অভয় বাণী।

No comments:
Post a Comment