Advertisement

Main Ad

Featured Post

Friday, March 20, 2020

নবজাগরণ


বাংলাদেশ আজ জেগেছে দেখ নতুন মন্রদানে
ঘুচবে তার সকল অপূর্ণতা নব জাগরণে।
জাগুক যত ধূসর চিত্ত শৃংখল বৃত্ত হানি
পরাধীন সব দাস হয়ে পরাক মাল্যখানি।
দূর্বল হিয়া ছাড়িয়া দিয়া পর হে রণবেশ
শত্রু সেনা মুক্ত করতে প্রাণের বাংলাদেশ।
যৌবন আজ দৃপ্ত পায়ে সুপ্ত বাসনাকে ঘিরে
পৌছায়ে তারা যেতে চায় সুখের ঘেরা নীড়ে।
উত্তাল জনতা ছাড়িয়া ভীরুতা শ্বাপদ সংকুল পথে
কিসের নেশায় ছুটছে তারা, কিবা মনোরথে।
মম রসনায় বাসনা সদা জঁপিছে অনর্গল
ভূ লুণ্ঠিত করিতে হবে যত পাপীর দল।
পূর্ণ হউক শূণ্য করিয়া যত অনাচার
স্বাধীন দেশে স্বাধীন পতাকা উড়ুক আরেকটি বার ।।

No comments:

Post a Comment