আধুনিক বাংলা কবিতা । ভালবাসা, আশা-নিরাশা, মানবতা, জাগরণ ও রূপক কবিতা।
পাথর জমে পাহাড় হয়
তাই পাথর চাপা বুকে
পাহাড় নিয়ে রয়েছি দাঁড়িয়ে
পাহাড় দেখতে চেয়েছিলে বলে প্রিয়ে ।
সমুদ্র বিলাসের কথা বলতে মাঝে মাঝে
সমুদ্র হওয়া মানায় না ; তবুও
উন্মত্ততা ধার করে মন মিথ্যা সমুদ্র সাঝে।