সাধ পূরণে এত বাঁধ,
আড়ষ্টতা ভেঙে স্বরকে
নামিয়ে এক খাদ।
অতঃপর জিজ্ঞাসালুম
কি নাম তোমার?
অধঃবদনে অস্ফুট স্বরে
শুধালে
কী যেন মিস্ত্রি;
তোমার আধো আধো স্বর
নাকি আমার মন্ত্র মুগ্ধতা
কোনটা শুনালো ভুল
সম্বিৎ ফিরে বললাম
মিস্ত্রিই হোক আর মিষ্টি
নামটা কিন্তু দারুণ মিষ্টি।
চিরাচরিত নিয়ম;
চিন্তা না করে ডান-বাম
শুধাতে হবে ধাম।
শুধালেম অতঃপরে,
হিজল ডাঙ্গার পথ মাড়িয়ে
গেলেই কয়েক ক্রোশ-ই
একটু বাদেই সামনে বাধে
আমার বাটী
বললে প্রিয় ষোড়শী।
