Advertisement

Main Ad

Featured Post

Thursday, August 29, 2024

বিবর্ণ জীবন

 কোকিল তুমি চলে যাও, বসন্ত আসবে না বলে দিছে 

নোনা ধরা পলেস্তরে রং করা আজ তাই বড্ড মিছে। 

তোমরা বসন্তে দেখ  নতুন ফুল , আমি দেখি ঝরা পাতা 

তোমরা মধু পিয়ে সুখি, মম দেখি মৌমাছির  এঁটো চাটা। 

জীবন নিংড়ানো যেখানে আর্দ্রতা আনে, আনে অংকুর

আমার সেখানে মরিচা ভরা বড়ই তা ভঙ্গুর ।

আলো এসে বাঁকা পথে হাটে সরল ধর্ম ভুলে 

বিবর্ণ জীবন ক্যামেরার আলোয় পারে কি সব দিতে খুলে।