Advertisement

Main Ad

Featured Post

Tuesday, June 6, 2023

এক পেয়ালা গরলের ভয়

এক পেয়ালা গরলের ভয় সে তো গেছে অনেক আগে

জীবন মন্থনে নীল আকণ্ঠ জলছে তা পুরাভাগে।

বিশল্যক্রপিরও প্রয়োজন শেষ ,নেই কোন কাজের তাড়া 

ক্ষত সারানোর ও নেই প্রয়োজন , শুধুই ছন্নছাড়া ।

কৃষ্ণচূড়ার মুগ্ধতা পিয়ে নেই লাভ, তাই অবসরে পাঠিয়েছে ধরা 

শ্বেত পাথরের এপিটাফে তাই আজ বড়ই বেমানান তারা ।

অস্থি কংকালের অবশিষ্ট নেই এপিটাফ শুধু লোক দেখানো 

ফুলের তোড়া হাতে নিয়ে শুধু  স্মৃতিটাকে আওড়ানো ।

হয়ত কোন কাব্য লিখবে তোমার মানস পটে 

হয়ত আমি বেঁচেই থাকব কোন দুর্বিষহ সংকটে ।