দীর্ঘ থেকে দীর্ঘতর রজনী অপেক্ষা হে রাত জাগা পাখি
গোধূলিতেই নীড়ে ফেরার নিয়ম তাই ফিরেছিলে সখি।।
স্বর্ণাক্ষরে হয়তো লেখা হয়নি অমর সে কোন কবিতা
সাদা কাগজে সাদা কালিতে লেখা, পড়ে নিও প্রিয় তা।।
ভেবেছো হয়নি দেখা, আমি বলব হয়তো হয়েছে দেখা
কাগজ পেন্সিলে যেমন বিন্দু মিলে হয় জ্যামিতিয় রেখা
অপেক্ষার ক্ষুধা সুধা বাড়ায় এই চেতনায়
পাওয়া মানেই যে স্পর্শ নয় বাঁচি এই সান্ত্বনায়।
@ ১৬০১২০২২
