দুরন্ত ভরপুর রোদেলা দুপুর সেও অবশেষে
তোমার স্মৃতির সাক্ষী হতে গোধূলিতে গিয়ে মেশে
বয়ে চলা পথও ভুলে বুকের ক্ষত প্রতিক্ষাতে থাকে
নিবীড় আলপনায় তরঙ্গ তুলিতে নদী জলছবি আঁকে
শশী যেন বশীভূত তাই রূপ দিছে ঢেলে
নিঃশব্দে অভিবাদন জানায় প্রজাপতি ডানাদুটি মেলে
অলোকে গোঁজা দোপাটিতে পলক হারায় চোখ
উথাল ঢেউয়ে মন ডুবে যায় দেখে তোমার নোলক
অনামিকায় প্রেমাঙ্কুরি দেব তোমার নক্ষত্র খচিত
শত পাতা প্রেম গাঁথা হোক স্বর্ণ অক্ষরে রচিত।।
