Advertisement

Main Ad

Featured Post

Sunday, September 22, 2024

জন্মান্তরের খেলা

এই যে তোমরা আমার অস্তিত্ব পাও
এই যে নতুন আমি
সহস্রবার মৃত্যুর আলিঙ্গনে 
বেঁচে ওঠা মমি। 

যে নীর কে দেখছো সবে
স্রোতস্বিনীর মাঝে
ব্রাত্য নীরের ভীড়ে দেখ 
অর্বাচীনের সুর বাজে। 

অনেকবার মরেছি তাই 
জন্মেছিও বারংবার
জন্মান্তরের অপূর্ব খেলা 
খেলেছি নিরন্তর।